# Tags

জাতির আয়না নামের সাংবাদিকতা পেশাটি  ঘোলাটায় পরিণত হয়েছে-জাকির

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ ‘ সাংবাদিকরা হলেন একটি জাতির চারটি স্তম্ভের মধ‍্যে অন‍্যতম একটি স্তম্ভ। অর্থাৎ সাংবাদিকরা হলেন একটা জাতির আয়না বা দর্পন। সেই আয়নার মাধ‍্যমে সমাজ-রাষ্ট্রের বিভিন্ন অসংগতি ও উন্নয়নমূলক কর্মকান্ড উঠে আসে।

তাদের প্রকাশিত সংবাদের ভিত্তিতেই সরকারি আমলারা সমাজ ও রাষ্ট্র মেরামতের কাজ করে থাকেন। কিন্তু সেই সাংবাদিকরা বেতনভাতা থেকে শুরু করে নানা হয়রানির শিকার হয়ে থাকেন। উপজেলা পর্যায়ের সাংবাদিকরা বেশিরভাগই অবহেলিত। তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন কিন্তু তাদের জন‍্যে মিডিয়া হাউজ কিংবা সরকারিভাবে নূন্যতম বেতন ভাতার কোনো ব‍্যবস্থা নেই।

বেতনভাতা না পেয়ে রাষ্ট্রের অন‍্যতম স্তম্ভটিই (আয়না) যদি হয় ঘোলাটে ও ঝাপসা তাহলে সমাজের উন্নয়ন কিভাবে সম্ভব? এজন‍্যে কিছু সাংবাদিক পরিবারের রুটি-রুজির ব‍্যবস্থা করতে নীতি নৈতিকতা ভূলে যান। আগামী নির্বাচনে দল যদি মনোনয়ন দেন আর বিপুলভোটে নির্বাচিত হতে পারেন তাহলে মফস্বল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন‍্যে সংসদে দাবি উপস্থাপন করবেন এবং সেটি বাস্তবায়নের জন‍্যে যা প্রয়োজন তা করতে সাংবাদিকদের আশস্ত করেন।

গত শুক্রবার রাত সাড়ে ৭ঘটিকায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামানের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে প্রধান অতিথির বক্ত‍ব‍্যে এসব কথা বলেছেন, বগুড়া-০১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং সোনাতলা উপজেলার দুই বারের সাবেক সফল চেয়ারম‍্যান এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির। তিনি আরও বলেন, সারিয়াকান্দি-সোনাতলাকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলার পাশাপাশি এলাকার লোকজনের ব‍েকার সমস‍্যা সমাধানে সারিয়াকান্দির যমুনা নদীরপারে একটি সার কারখানা স্থাপনসহ চরাঞ্চলের লোকজনের জীবনমান উন্নয়নে পাকা সড়ক নির্মাণ ও তাদের নিরাপত্তা নিশ্চিতের জন‍্যে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা জর্জ কোর্টের পিপি এ‍্যাড.নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ‍্যামল মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ‍্যাড.শরিফুল ইসলাম হিরা প্রমুখ। এসময় বিএনপির উপজেলার বিভিন্ন নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়েন নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দু উপস্থিত ছিলেন।